রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট

রাজবাড়ী জেলায় পারিবারিক কলহের এক পর্যায়ে ননদের কামড়ে ছিঁড়ে গেছে ভাবীর ঠোঁট। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার বাঘিয়া এলাকার বসীর সরদার এর মেয়ে পারুলী বেগমের সাথে।
স্থানীয় সূত্রে জানা যায়, নানাবিধ কারণে শ্বশুড়বাড়িতে নিয়মিতই কলহ চলতো। শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে পারিবারিক কলহ থেকে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পারুলী বেগমের ননদ চুলের মুঠি টেনে ধরেন। পালটা আঘাত করেন পারুলী বেগম। এক সময় তার ননদ ক্ষিপ্ত হয়ে উঠে পারুলী বেগমের ঠোঁট কামড়ে ধরে। এই কামড়ের ফলে পারুলী বেগমের ঠোঁটের বাম পাশের চামড়া মাংস সহ উঠে যায়।
পরবর্তীতে তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি সদর হাসপাতালের সিনিয়র সার্জারী বিশেষজ্ঞ ডাঃ রাজীব দে সরকারের অধীনে চিকিৎসাধীন আছেন। চিকিৎসক জানান, ঠোঁটের একটি অংশে আমি রিকনস্ট্রাকশন সার্জারী করেছি। কিন্তু পুরো টিশ্যু না থাকায় ঠোঁটের আগের মতো অবস্থায় হয়তো যাবে না।
ভর্তি রোগী পারুলী বেগম জানান, ন্যায় বিচার পাবার জন্য তিনি মামলা করবেন। আইনী ব্যবস্থা নিতে তিনি পুলিশের কাছে গিয়েছিলেন।
এদিকে রাজবাড়ী জেলা সদর পুলিশ থানা জানিয়েছে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ননদের কামড়ে ভাবীর ঠোঁটের মাংস ছিঁড়ে যাবার ঘটনায় এলাকায় কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago