গঙ্গাচড়ায় একাধিক শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

রংপুরের গঙ্গাচড়ায় একাধিক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাজেদুল ইসলাম (২৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
শুক্রবার  (০৫ ডিসেম্বর ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে লক্ষীটারী ইউনিয়নের চর ইশোরকোল এলাকায় আহমাদিয়া নূরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৯৯৯-এ কল পেয়ে গঙ্গাচড়া মডেল থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই শিক্ষককে মাদ্রাসার এক ছাত্রীকে (৮) বছরসহ আরও কয়েকজন শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক করে রাখে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেওয়ার চেষ্টা করলে এক থেকে- দেড় হাজার  উশৃঙ্খল জনতা প্রকাশ্য স্থানে বিচারের দাবিতে পুলিশের কাজে বাধা প্রদান করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে রাত ১২টার দিকে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরানসহ অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত সাজেদুল ইসলামকে পুলিশের হেফাজতে নিয়ে থানায় আনা হয়।
আটক সাজেদুল ইসলামের বাড়ি লালমনিরহাট জেলার  কালীগঞ্জ উপজেলার দলগ্রাম এলাকায়।
এ ঘটনায় শনিবার দুপুরে এক ভুক্তভোগীর পিতা গঙ্গাচড়া মডেল থানায় এজাহার দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে, অভিযুক্তকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago