গঙ্গাচড়ায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গীতা পাঠ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়ায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় গীতা পাঠ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  (৫ ডিসেম্বর ) রাতে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের চান্দামারী বাজার হরি মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে এ প্রার্থনা সভা ও গীতা পাঠের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও গঙ্গাচড়া উপজেলা কমিটির আহবায়ক তপন কুমার রায়, সদস্য সচিব বিমল রায়, বেতগাড়ী ইউনিয়ন কমিটির সভাপতি নবদ্বীপ রায়, সহসভাপতি স্বপন মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য পুরো জাতি আজ প্রার্থনা করছে। এই সংকটময় সময়ে দেশনেত্রীর রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে
দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। শেষে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা ও গীতা পাঠ ।
মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

3 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

4 weeks ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

4 weeks ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago