বানারীপাড়ায় বখাটের কাস্তের আঘাতে কলেজ শিক্ষার্থীর মুখমন্ডল ক্ষত বিক্ষত

বরিশালের বানারীপাড়ায়  বখাটের ধারালো কাস্তের আঘাতে জিদনী নামের এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।  বৃধবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলার পশ্চিম শিয়ালকাঠি গ্রামে বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী জিদনিদের বাড়িতে একই গ্রামের বখাটে মাদকাসক্ত সজিব প্রবেশ করে তার গলায় থাকা স্বর্নের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় জিদনী তাকে বাধা দিলে সজিবের সঙ্গে থাকা ধারালো কাস্তে দিয়ে সে তার মুখমন্ডল ও হাত কুপিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জিদনীকে স্বজনরা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে  সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে  রেফার্ড করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সজিবের দুই ভাইয়ের সহায়তায় স্থানীয় লোকজন বখাটে সজিবকে আটক করে রশি দিয়ে বেঁধে আহত জিদনীদের বাড়িতে নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে তারা গিয়ে সজিবকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ওই আহত ছাত্রীর পিতা জাকির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে সজিবের বিরুদ্ধে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। সজিব উপজেলার বাইশারী ইউনিয়নের পশ্চিম শিয়ালকাঠী গ্রামের মোহাম্মদ আলী বেপারীর ছেলে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে আসামী সজিবকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এদিকে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার ঘটনায় কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবকসহ এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বখাটে সন্ত্রাসী সজিবের দৃষ্টান্তমূলক শাস্তর দাবি জানিয়েছেন।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

12 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

29 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

40 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago