বরিশালে জনতার হাতে আটক চার ডাকাত সদস্যকে জেলহাজতে প্রেরণ

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ড থেকে আটক চার ডাকাত সদস্যর বিরুদ্ধে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে থানায় মামলা দায়েরের পর ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এরপূর্বে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে দেশীয় ধারালো অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি ও বিভিন্ন সরঞ্জামাদিসহ আটককৃত ডাকাতরা হলো-গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামের মালেক জমাদ্দারের ছেলে হৃদয় জমাদ্দার ও তার ভাই তারেক জমাদ্দার, পিরোজপুরের নেছারাবাদ এলাকার বাবুল শরীফের ছেলে তসলিম শরীফ এবং বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী এলাকার আনন্দ মন্ডলের ছেলে অশোক মন্ডল।
স্থানীয় বাসিন্দা খোকন ফকির জানিয়েছেন-মধ্যরাত একটার দিকে একটি সিএনজিতে চার যুবককে দেখে বাটাজোর বন্দরের পাহারাদারদের সন্দেহ হয়। পরবর্তীতে তাদের গতিরোধ করার চেষ্টাকালে তারা পালিয়ে যাবার চেষ্টা করেন। এসময় স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে ওই সিএনজির চালকসহ চারজনকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন-ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা ওই চার ডাকাত সদস্যকে আটক করেছে।
এসময় তাদের কাছ থেকে চারটি দেশীয় ধারালো রাম দা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃত তারেক জমাদ্দারের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি, তসলিম শরীফের বিরুদ্ধে দুইটি ও অশোক মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন ধারায় একটি মামলা রয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন-রাতে খবরপেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে চার ডাকাতকে উদ্ধার করে আটক করা হয়। পরবর্তীতে তাদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ওসি আরও জানিয়েছেন-এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

42 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago