নেত্রকোনায় প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে পাঠদান ও পরীক্ষা স্থবির অভিভাবক সমাজের ক্ষোভ—“শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলবেন না

প্রাথমিক সহকারী শিক্ষকদের বিভিন্ন দাবিতে দীর্ঘায়িত শাটডাউন ও পরীক্ষা বর্জনের মত শিক্ষা বিনষ্টকারী ও ছাত্রছাত্রীদের দাবি আদায়ের ঢাল হিসেবে ব্যবহারের মত কঠোর ও অমানবিক কর্মসূচির প্রতিবাদে ক্রমান্বয়ে ফুসে উঠছে ছাত্র-ছাত্রী সহ ও অভিভাবক সমাজ।  বর্ধমান শিক্ষকদের সাম্প্রতিক সময়ে সহকারী প্রাথমিক শিক্ষকদের বেতন-গ্রেডও অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত আন্দোলনের পরিপ্রেক্ষিতে সারা দেশের মত নেত্রকোনা জেলার প্রতিটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান ও বার্ষিক পরীক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীরা মারাত্মক শিক্ষাহানির মুখে পড়েছে—এমন উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবক সমাজ।
অভিভাবকরা বলেন, শিক্ষকদের দাবি যদি ন্যায্য হয় সরকারকে জানানো স্বাভাবিক; তবে পরীক্ষা ও পাঠদান বন্ধ করে আন্দোলন করা কোনোভাবেই শিক্ষার্থীবান্ধব নয়। বিশেষ করে বার্ষিক পরীক্ষার সময় শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়া একটি দায়িত্বশীল শিক্ষকের আচরণ হতে পারে না।
অভিভাবক সমাজ অভিযোগ করে আরও জানায়, দীর্ঘদিন একই বিদ্যালয়ে কর্মরত থাকা অনেক শিক্ষক কোচিং বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। তাই অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো শিক্ষকদের নিয়মিত বদলি (রোটেশন) ব্যবস্থা চালু করার দাবি জানান তারা। এতে বিদ্যালয়ে প্রভাব-অপ্রভাব ও কোচিং নির্ভরতা কমে শিক্ষার পরিবেশ আরও স্বচ্ছ হবে বলে তাদের বিশ্বাস।
অভিভাবক সমাজের প্রধান দাবি–দাওয়া:
পাঠদান ও পরীক্ষা বন্ধ রেখে কোনো আন্দোলন নয়—শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।
শিক্ষকদের বাধ্যতামূলক বদলি/রোটেশন ব্যবস্থা চালু করা, যাতে কোচিং বাণিজ্য ও বছরের পর বছর একই স্থানে থাকার অনিয়ম দূর হয়।
আন্দোলন দীর্ঘস্থায়ী হলে জরুরি অনলাইন বা বিকল্প পাঠদান ব্যবস্থা চালু করা।
স্থগিত পরীক্ষার ক্ষেত্রে নতুন তারিখ দ্রুত ঘোষণা এবং শিক্ষার্থীদের বিভ্রান্তি দূর করা।
বিদ্যালয়–অভিভাবক–প্রশাসনের সমন্বয় কমিটি সক্রিয় করা।
শিক্ষাহানি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস বা বিশেষ পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ।
অভিভাবকদের দাবি, শিক্ষকদের দাবি যদি যৌক্তিক অধিকার নিশ্চিত করা জরুরি, তবে সেই সমাধান যেন কোনোভাবেই শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব না ফেলে।
তারা আশা প্রকাশ করেন—সরকার, শিক্ষক এবং সংশ্লিষ্টরা দ্রুত সমাধানে পৌঁছে দেশের শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করবেন অন্যথায় সন্তান এর শিক্ষার স্বার্থে আমরা মাঠে নামতে বাধ্য হব।

পলাশ পাল, নেত্রকোনা প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

32 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

43 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

19 hours ago