বানারীপাড়ায় দুই কেজি ৬০০ গ্রাম সাইজের ইলিশ ১৪ হাজার তিনশত টাকায় বিক্রি !

বরিশালের সন্ধ্যা নদীতে জেলের জালে পাওয়া দুই কেজি ৬শত গ্রামের একটি ইলিশ মাছ ১৪ হাজার তিনশত টাকায় বিক্রি হয়েছে। জানা গেছে, বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার চাখার ইউনিয়নের চালিতাবাড়ি গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে রুমেন নামের এক জেলের জালে বৃহৎ আকারের একটি রূপালী ইলিশ ধরা পড়ে। ওই জেলে বেলা সাড়ে ১১টার দিকে মাছটি বিক্রির জন্য  বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে সত্যরঞ্জনের মৎস্য আড়তে নিয়ে যান। সেখানে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ডাকে ২ লাখ ২০ হাজার টাকা মণে, ৫ হাজার ৫শত টাকা কেজি দরে মোট ১৪ হাজার তিনশত টাকায় পাইকারী বিক্রেতা বিকাশ কিনে নেন। এসময় মাছটি দেখতে বাজারে উৎসুক লোকজনের ভিড় পড়ে যায়। আনন্দে আবেগাপ্লুত জেলে রুমেন বৃহৎ আকারের ইলিশ পেয়ে এবং বেশী দামে  মাছটি  বিক্রি করতে পেরে দারুন খুশি বলে জানান।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago