রাজবাড়ীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

রাজবাড়ীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন কমিটি সদর হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে। এছাড়া জেলার গোয়ালন্দসহ অন্যান্য উপজেলায় অনুরূপ কর্মসূচী পালিতা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি ও ১০ গ্রেড বাস্তবায়ন কমিটির সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক মতিউল ইসলাম, ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি আশিশ কুমার, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট এস. এম. সাজ্জাদ হোসেন প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষিবিদদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। কিন্তু একই যোগ্যতা ও দায়িত্ব থাকা সত্ত্বেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রতি বৈষম্য করা হচ্ছে।
তারা আরও বলেন, “৪ ডিসেম্বর সারাদেশের সব স্বাস্থ্যসেবা ও শিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করা হবে, যা পুরো কর্মদিবস চলবে। এরপরও দাবি বাস্তবায়নের নিশ্চয়তা না মিললে অনির্দিষ্টকালের জন্য লাগাতার শাটডাউন চলবে।
“তারা সরকারের কাছে দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, “রোগীর সেবায় আমরা সবসময় দায়িত্বশীল। কিন্তু দীর্ঘদিনের বঞ্চনা আর অসম্মান আর সহ্য করা হবে না।
উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

54 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago