বানারীপাড়ায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সুযোগ করে দেওয়ায় প্রশংসিত ইউএনও

বুধবার (৩ ডিসেম্বর) ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবীতে কর্মবিরতি পালণ কর্মসূচি।  শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে এ কর্মসুচি পালণ করা হয়। দেশজুড়ে  এ কর্মসুচির অংশ হিসেবে বরিশালের বানারীপাড়ার ১২৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও কর্মবিরতি পালণ করেছেন। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে এ কর্মসুচি পালণের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত
জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত  বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের এ কর্মসূচি পালণের কারনে বার্ষিক পরীক্ষা বন্ধ হবার উপক্রম হলে অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করেন। এক পর্যায়ে শিক্ষকরা
অভিভাবকদের তোপের মুখে পড়ে বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।  পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে গেলে খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার  বায়েজিদুর রহমান প্রথমে উপজেলা শিক্ষা কর্মকর্তা খগোপতি রায়কে বিদ্যালয়ে পাঠান।
পরে তিনি নিজেই বিদ্যালয়ে ছুটে এসে পরিস্থিতি স্বাভাবিক করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের দিয়ে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন।  এসময় বানারীপাড়া থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) শতদল মজুমদারও উপস্থিত ছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা নির্বিঘ্ন করতে বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যালয়ে পুলিশও মোতায়েন করা হয়। ইউএনওর  আন্তরিকতা ,দক্ষতা ও দূরদর্শি ভূমিকার কারনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং শিক্ষার্থীরা ঘন্টাখানেক দেরীতে হলেও পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। এতে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থী ও অভিভাবকরা  উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা ও স্থানীয় শিক্ষা সচেতনমহল সাধুবাদ জানান।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

20 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

38 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago