কারমাইকেল কলেজ ছাত্র সংসদ (কাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

রংপুরের শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজে ছাত্র সংসদ (কাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।

‎মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।

‎চলতি মাসের ১৭ ডিসেম্বর ছবিযুক্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্বাচন আয়োজনের অনুমতি পাওয়ার সাথে সাথেই নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে।

‎তবে তফসিল ও চূড়ান্ত নির্বাচনের তারিখ কবে ঘোষণা করা হবে- সেটি রোডম্যাপে বলা নেই।

‎বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক রোডম্যাপে বলা হয়েছে- প্রতিটি শিক্ষার্থীর আইডি কার্ড নিশ্চিত করা হবে চলতি মাসের ১১ ডিসেম্বর। এরপর ১৭ ডিসেম্বর ছবিযুক্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার সাথে সাথেই নির্বাচন কমিশন গঠন করা হবে এবং কমিশন গঠনের দুই সপ্তাহের মধ্যে ছবিযুক্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার ২০ দিনের মধ্যে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কলেজ প্রশাসন বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়, মাউশি এবং স্থানীয় প্রশাসনকে অবগত করেছে। একইসাথে নির্বাচন আয়োজনের অনুমতির জন্য মন্ত্রণালয়ের কাছে আবেদন জানানো হয়েছে।

‎এতে আরও বলা হয়েছে, ঘোষিত তারিখের আগেই যদি মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া যায়, তবে এই নির্বাচনী রোডম্যাপ পরিবর্তন করে সময় এগিয়ে আনা হতে পারে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত অনুমতি পাওয়ার জন্য কলেজ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

‎এদিকে মঙ্গলবার সকাল থেকেই কাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের সাথে সংহতি জানিয়ে যোগ দেন বিভিন্ন ছাত্র সংগঠনের কলেজ শাখার নেতাকর্মী ও সমর্থকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

‎এরই মধ্যে অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায়ে তারা অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিভিন্ন স্লোগান দেন। পরে শিক্ষার্থীদের দাবি-দাওয়ার কথা শুনে অধ্যক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের সাথে আলোচনা সাপেক্ষে কাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আশ্বাস দেন। এরপরই বহুল প্রতীক্ষিত কাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়।

‎উল্লেখ্য, কারমাইকেল কলেজে ১৯৯০ সালে শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ছাত্র সংসদ ভেঙে দেওয়ার পর আর নির্বাচন হয়নি। দীর্ঘ ৩৫ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, গণতান্ত্রিক চর্চা ও অধিকার আদায়ের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

‎১৯১৬ সালে প্রতিষ্ঠিত এই কলেজের ১৯টি বিভাগে বর্তমানে শিক্ষার্থী প্রায় ৩০ হাজার। তিন দশকেরও বেশি সময় ধরে নির্বাচন না হওয়াতে ছাত্র সংসদের (কাকসু) তহবিলে প্রায় ১ কোটি টাকা  অলস পড়ে আছে বলে জানা গেছে।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

32 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

43 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

19 hours ago