বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত কয়েক দিনে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হয়নি। তিনি বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে স্থিতিশীল আছেন বলে জানিয়েছে দলটি। একইসঙ্গে প্রয়োজনে তাঁকে বিদেশে নিতে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রস্তুতিও রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করে।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে।
দলটির মধ্যপ্রাচ্যভিত্তিক কয়েকজন নেতাও জানিয়েছেন, প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নিতে কাতার প্রস্তুত রয়েছে। প্রয়োজন দেখা দিলে তাঁকে নিতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সও পাঠানো হবে।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বেগম জিয়া। চিকিৎসা শেষে এবছরের ৬ মে একই ধরনের বিমানে দেশে ফেরেন তিনি।
চলতি বছরের ২৩ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে দেশি–বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে।
বিএনপির সর্বশেষ ব্রিফিংয়ে জানানো হয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে তাঁকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…