নেত্রকোনায় ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

৩ ডিসেম্বর বুধবার নেত্রকোনায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী,আলোচনা সভা এবং সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি এবং সামাজিক অগ্রগতি তরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় জেলা সমাজসেবা কমপ্লেক্সে -কারিতাস ও নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র, নেত্রকোনা- সকলের সম্মিলিত অংশগ্রহণ এবং সহযোগিতায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সাথে অনুষ্ঠান পরবর্তী আয়োজক বৃন্দ ও আমন্ত্রিত অতিথি বৃন্দ সাথে নিয়ে
একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ্ আলম এর সভাপতিত্বে শহর সমাজসেবা কর্মকর্তা মহিবুল্লাহ হক এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ও ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা, জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো রুহুল আমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কারিতাসের এ্যানিমেটর সারেন তজু, রাজুর বাজার কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, অটিজম বিষয়ক সহকারী পরিচালক মো. জাকারিয়া, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী। জাগরণ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক কে এম জামী, সাজিউড়া অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্য হুইল চেয়ার ও শীত বস্ত্র বিতরণ করা হয়

পলাশ পাল, নেত্রকোনা প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago