গংগাচড়ায় আওয়ামীলীগ থেকে গণপদত্যাগ–বেতগাড়ী ইউনিয়নে রাজনৈতিক ভূমিকম্প

রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে ঘটেছে এক নজিরবিহীন রাজনৈতিক পরিবর্তন। বহু বছর ধরে ক্ষমতাসীন রাজনীতির দৃঢ় ভিত্তি হিসেবে পরিচিত বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাইমিনুল ইসলাম মারুফসহ শীর্ষ নেতৃত্ব, অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা–কর্মীরা হঠাৎ করেই দলীয় সব পদ থেকে একযোগে গণপদত্যাগ করেছেন।

‎মঙ্গলবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় বেতগাড়ী বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে আগে থেকেই প্রস্তুত করা ঘোষণাপত্র পাঠ করে মারুফ ও তার সহযোগীরা পদত্যাগের ঘোষণা দেন। মুহূর্তেই বৈঠকস্থলজুড়ে নেমে আসে বিস্ময়ের নীরবতা। সাধারণ মানুষ, ব্যবসায়ী, কৃষক ও তরুণদের চোখে-মুখে দেখা যায় অভূতপূর্ব কৌতূহল ও উদ্বেগের মিশ্র প্রতিক্রিয়া।

‎সভায় সভাপতি মোহাইমিনুল ইসলাম মারুফের সঙ্গে সহসভাপতি লুৎফুর রহমান রঞ্জু ও মোঃ নুরুজ্জামান নয়া, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রকিবুল হক, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম হুকমা, বাবু হরিমল, যুবলীগ নেতা রবিউল ইসলাম ও যুব নেতা বাইজিদসহ আরও অনেকে পদত্যাগের ঘোষণা দেন।

‎আবেগঘন কণ্ঠে মারুফ বলেন, “দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। কিন্তু আমরা বুঝতে পেরেছি, আমরা এতদিন ভুল পথে ছিলাম। আজ থেকে সকল প্রকার পদ-পদবি থেকে একযোগে পদত্যাগ করছি।” তার বক্তব্যে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

‎স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই গণপদত্যাগ বেতগাড়ী ইউনিয়ন তো বটেই, পুরো গংগাচড়ার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সূচনা ঘটাতে পারে। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নেতৃত্বের এমন সিদ্ধান্ত সামনে এক নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে বলে তারা আশঙ্কা করছেন।

‎এমন অভূতপূর্ব ঘটনায় পুরো এলাকায় এখন একটাই প্রশ্ন—গংগাচড়ার রাজনীতির পরবর্তী অধ্যায় কোন দিকে মোড় নিতে যাচ্ছে?

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago