রাজবাড়ীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজবাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিল করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলকে ঘিরে দলীয় কার্যালয়ে শোকাবহ ও আবেগঘন পরিবেশ দেখা যায়।এ সময় আবেগে কান্নায় ভেঙে পড়েন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। তিনি বক্তব্যে বলেন, “আমাদের নেতা খালেদা জিয়া শুধু একজন রাজনীতিক নন, তিনি এই দেশের গণতন্ত্রের মা। আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। আমরা রাজবাড়ীর ছাত্রদল আল্লাহর দরবারে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছি। তাঁকে ছাড়া এই দেশের রাজনীতি, গণতন্ত্র কোনোটাই পূর্ণতা পাবে না।” তিনি আরও বলেন, “দেশের প্রতিটি ছাত্রদল কর্মী আজ ব্যথিত। নেত্রীকে আমরা আর কষ্টে দেখতে চাই না। তাঁর সুস্থতা আমাদের প্রেরণা।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, শেখ রাসেল, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ পাঁচ উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা। দোয়া মাহফিল শেষে ছাত্রদল নেতারা খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago