কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহিনের তত্ত্বাবধানে দেশনেত্রী ও “মাদার অফ ডেমোক্রেসি” বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(০২ ডিসেম্বর) সন্ধ্যায় অষ্টগ্রামের বর্ধমান পাড়া এবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ আল আমীন।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয়। তার সুস্থতা দেশের সকল গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা।
আয়োজক এসএম শাহিন বলেন, “বেগম খালেদা জিয়ার সুস্থতা আমাদের সবার কামনা। তিনি দ্রুত সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব দেবেন—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।”
মাহফিল শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…