পটুয়াখালীতে নারী থেকে পুরুষে রূপান্তর হয়ে আঁখি এখন তানভীর

পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে এক কিশোরীর হঠাৎ ছেলেতে রূপান্তরের খবর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিবার সূত্রে জানা গেছে, ১২ বছর বয়সী জুবাইদা আক্তার আঁখি বর্তমানে তানভীর ইসলাম নামে পরিচিত হচ্ছে।

দিনমজুর আবুল কালাম চৌকিদারের সন্তান তানভীর স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী। দুই মাস আগে হঠাৎ তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হলে চিকিৎসকের শরণাপন্ন হয় পরিবার। সে সময় চিকিৎসায় সুস্থ হলেও কিছুদিন পর ঘুম থেকে উঠে আঁখি নিজের শারীরিক পরিবর্তন টের পায়। ঘটনাটি নিশ্চিত হতে পরিবার তাকে ঢাকায় অভিজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরীক্ষার পর চিকিৎসকরা জানান, জুবাইদা এখন শারীরিকভাবে একজন পুরুষে রূপান্তরিত হয়েছে।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে তানভীরকে দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক লোকজন।

তানভীরের বাবা আবুল কালাম চৌকিদার বলেন, রাতে মেয়ে ঘুমিয়ে ছিল, সকালে জানলাম সে ছেলেতে পরিণত হয়েছে। বিষয়টির সত্যতা জানতে ঢাকায় চিকিৎসকের কাছে যাই। ডাক্তার নিশ্চিত করেছেন, এখন সে পুরুষসুলভ বৈশিষ্ট্য ধারণ করেছে এবং সুস্থ আছে।

তানভীরের দাদা মজিদ চৌকিদার বলেন, আমার দুই নাতি ছিল। কালামের খুব ইচ্ছা ছিল একটি পুত্রসন্তানের। আল্লাহ তার আশা পূরণ করেছেন। আমরা খুবই আনন্দিত।

স্থানীয় বাসিন্দা মোশারেফ হোসেন জানান, এ ধরনের ঘটনা কখনও চোখে দেখিনি। আজ নিজ বাড়ির পাশেই এমন দৃশ্য দেখে অবাক হয়েছি। এটাকে আল্লাহর নেয়ামত মনে করছি।

পরিবর্তন সম্পর্কে তানভীর নিজেও মিশ্র অনুভূতি প্রকাশ করে বলেন, মাদরাসায় আমার অনেক বান্ধবী ছিল। এখন ছেলে হওয়ায় তাদের সঙ্গে আগের মতো মেলামেশা সম্ভব হবে না—এটা ভেবে খারাপ লাগে। তবে আল্লাহর কাছেও শুকরিয়া, আমি সুস্থ আছি। ভবিষ্যতে একজন ইসলামী সংগীত শিল্পী হতে চাই।

এ প্রসঙ্গে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া জানান, বিজ্ঞানের ভাষায় অলৌকিকভাবে এমন পরিবর্তন সম্ভব নয়। ক্রোমোজোমগত জটিলতা কিংবা চিকিৎসাগত হস্তক্ষেপের মাধ্যমে এ ধরনের ঘটনা ঘটতে পারে। বিষয়টি বিশেষজ্ঞরা বিস্তারিত ব্যাখ্যা করতে পারবেন।

পটুয়াখালী প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago