গঙ্গাচড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে রংপুরের গঙ্গাচড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মন্থনারহাট ঐতিহাসিক ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনালে রংপুর সদর ও পীরগঞ্জ উপজেলা অংশগ্রহণ করে।
খেলায় রংপুর সদর উপজেলা দল ১-০ গোলে পীরগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন লিজু, রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শরিফ নেওয়াজ জোহা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান রঞ্জু, সদস্য সচিব বুলবুল, উপজেলা তাঁতী দলের সভাপতি হাসান আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত ছিলেন।
খেলার শুরুতে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।
এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজক জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও গঙ্গাচড়া উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা মোঃ রুহুল আমিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মুক্তির আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা শুধু দলের নয়, গণতন্ত্রকামী সকল মানুষের জন্য আশার আলো। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।
মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

28 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

39 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

18 hours ago