ইশ্বরগঞ্জে স্বাস্থ্য সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

এক দফা, এক দাবি, প্রস্তাবিত নিয়োগবিধি ২০২৪ অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদফতরের (DGFP) তিনটি গুরুত্বপূর্ণ অধিক্ষেত্র — পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) প্রস্তাবিত নিয়োগবিধি ২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন।

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণানুযায়ী ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলায় নিয়োজিত চাকরিজীবীগণ কর্মসূচি বাস্তবায়ন করতে কর্মবিরতি পালন করছে।

অবস্থান কর্মসূচিতে বক্তারা জানান—দীর্ঘদিন ধরে স্বাস্থ সেবার এই তিন পদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন নিয়োগবিধির প্রস্তাব প্রণয়ন হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এর ফলে সাত হাজার FWV, চার হাজার পাঁচশত FPI এবং প্রায় ২৩ হাজার FWA মাঠপর্যায়ে নিয়মিত সেবা প্রদান করেও বৈষম্যের শিকার হচ্ছেন।

তারা অভিযোগ করেন, জন্মনিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, নববিবাহিত দম্পতি সেবা, মা–শিশু স্বাস্থ্যসেবা, জরুরি স্বাস্থ্যঝুঁকিতে মাঠপর্যায়ে ২৪/৭ সেবা, কমিউনিটি ক্লিনিকে সেবা দেওয়ার পরও তাদের পদোন্নতি, বেতন গ্রেড ও চাকরির স্বীকৃতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

তারা আরও জানান, অবহেলা ও বিলম্বের কারণে হাজার হাজার মাঠ পর্যায়ের কর্মচারীর কর্মজীবন স্থবির হয়ে আছে। এ অবস্থায় দাবিগুলো পূরণ না হলে পূর্ণ কর্মবিরতি এবং অনির্দিষ্টকালের বিরতি পালনের ঘোষণা দেন তারা।

ঘোষিত কর্মসূচির সূচিতে রয়েছে- ১.রিপোর্ট বন্ধ । ২.সেবা সপ্তাহের কার্যক্রম বন্ধ। ও সারাদেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি। . পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পর্যায়ক্রমিক কর্মসূচি অব্যাহত থাকবে।

অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে প্রস্তাবিত নিয়োগবিধি ২০২৪ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, “দাবি পূরণ না হলে দেশের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবায় বড় ধরনের অচলাবস্থা তৈরি হবে।”

প্রথম দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ সাজ্জাদ হোসেন, সভাপতি পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি ময়মনসিংহ বিভাগ এবং সকল কর্মীগণ।

মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

53 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago