খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসছে : জাহিদ হোসেন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে সক্ষম আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, আজ বুধবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এভারকেয়ার হাসপাতালে এসে খালেদা জিয়ার চিকিৎসা পর্যালোচনা করবেন।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে জাহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তিনি যোগ করেন, “খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন; বা বলা যায়, চিকিৎসা মেনটেইন করতে পারছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ এবং শারীরিক অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে তাঁকে বিদেশে নেওয়ার বিষয়ে।”

চিকিৎসক আরও জানান, বিএনপি বিদেশে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে মেডিকেল বোর্ডের অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞরা খালেদা জিয়াকে পরীক্ষা করে দেখবেন। যদি তারা মনে করেন, তাঁর ট্রান্সফার প্রয়োজন, তবে যথাযথ ব্যবস্থা নিয়ে তাঁকে বিদেশে নেওয়া হবে।

জাহিদ হোসেন বলেন, অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়া তিনি দেশের মানুষকে গুজব এড়িয়ে সর্বোচ্চ সংযমের আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের দল কীভাবে তথ্য দেবে, সেটা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।”

এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সবাইকে ধৈর্যধারণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

20 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

38 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago