তারেক রহমানের দেশে ফেরার গুজব!

মা বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। মায়ের পাশে নেই ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান কয়েকদিন আগে নিজেই জানিয়েছে দেশে ফেরার বিষয়টি তার একার সিদ্ধান্তের বিষয় নয়। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের দেশের আসার গুজব ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তারেক রহমান কোনো এক বিমানবন্দরের ভিতরে এক দিক থেকে অন্য দিকে হেঁটে যাচ্চেন। তার পেছনে কয়েকজনকেও হেঁটে তার সাথে যেতে দেখা যাচ্ছে।

তারেক রহমান দেশে আসার কোনো সত্যতা পাওয়া না গেলেও সোমবার রাতে দলের দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন।

সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্যান্য সময়ের মতোই স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে আজকের বৈঠকে নতুন করে বেগম খালেদা জিয়ার সার্বিক শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত বিষয়ে দলের পক্ষ থেকে ডা. এ জেড এম জাহিদ কথা বলবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে আলোচনা হয়েছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্ন করলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তিনি শিগগিরই দেশে আসবেন, ইনশাহআল্লাহ।’

এদিকে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এক ব্রিফিংয়ে জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার চিকিৎসাব্যবস্থা তদারক করছেন ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

স্টাফ রিপোর্টার

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago