কোনো পিন্ডি, দিল্লি ও লন্ডন আমেরিকার ওপর নির্ভর করতে চাই না হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কোনো মার্কা ও ব্যক্তির কাছে আমাদের বিবেক যেন বন্ধক না থাকে। যারা বাংলাদেশকে ধারণ করে এবং জনপ্রিয় তাদেরকেই নেতা নির্বাচিত করতে হবে।তিনি আরও বলেন, হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যত নষ্ট করে তার ছেলের ভবিষ্যৎ বিদেশে হেফাজতে রাখে। অন্যের ছেলেকে চামচা বানায় আর তার নিজের ছেলেকে নেতা বানায়।

বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে ঐতিহাসিক জুলাই পদযাত্রা কর্মসূচিতে যোগ দিয়ে মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মেহেরপুরের গাংনী বা হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।তিনি বলেন, নির্বাচনের সময় আমাদের দেশে এক শ্রেণির নেতা উৎপাদন হয় ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে প্রবেশ করে। নির্বাচনের আগের রাতে ওসি, এসপি ও পোলিং এজেন্টদের কিনে নেয়। ভোটের আগের রাতে যখন আপনাদেরকে টাকা দিতে পারবে, তখন সেবক থাকবে না, মালিক হয়ে যাবে, আর আপনি হয়ে যাবেন তার দাস।

হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশকে আর অযোগ্য নেতা আর গম চোরদের হাতে তুলে দিয়েন না। রাস্তার টাকা মেরে তারা হজ করতে চায়, দেশটা তাদেরকে তুলে দিয়েন না। জনগণ পাশে থাকলে দিল্লি পালাতে হয় না, লন্ডন থাকতে হয় না। জনগণ সাথে থাকলে এই বাংলাদেশেই থাকতে হয়।তিনি আরও বলেন, কোনো পিন্ডি, দিল্লি ও লন্ডন আমেরিকার ওপর নির্ভর করতে চাই না। আমাদের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে বর্গা দেইনি। জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে জনগণের জন্য রাজনীতি করব।

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমেদ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠন মুজাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

25 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

43 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago