বানারীপাড়ায় উপজেলা ছাত্রদলের আহবায়কসহ দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার

বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রদলের  আহবায়ক রুবেল হোসেন হাওলাদার ও উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব টিপু খানের
বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাতে  বিএনপি ও ছাত্রদলসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক
আইডিতে দুই ছাত্রদল নেতার বহিস্কারাদেশের পত্র ছড়িয়ে পড়ে। জানা গেছে, শুক্রবার (২৮ নভেম্বর) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরিশাল  জেলা শাখার অধীনস্থ বানারীপাড়া উপজেলার  ছাত্রদলের  আহ্বায়ক রুবেল হোসেন হাওলাদারের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এতে ওই নেতার আহবায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনও বাধা নেই। একই পত্রে উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব টিপু খানের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় ।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বানারীপাড়ার ছাত্রদলের এ দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারে অনুমোদন দেন।
প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের সেপ্টেম্বরে উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন হাওলাদার ও চাখার সরকারী ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব টিপু খানকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে বহিস্কৃত হলেও তারা দলীয় কার্যক্রমে  ব্যাপক সরব ছিলেন। দীর্ঘ এক বছরেরও অধিক সময় পরে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হল।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

29 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

47 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago