৮ দলের উদ্যোগে রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে গঙ্গাচড়ায় মিছিল

জাতীয় নির্বাচনসহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে
রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে রংপুরের গঙ্গাচড়ায় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয় থেকে মিছিল বের হয়ে গঙ্গাচড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বাজারের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি আনিচুর রহমান, সেক্রেটারী ইউনুছ আলীসহ  অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর আগে গণভোট পরে জাতীয় নির্বাচনসহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে আগামী (৩ ডিসেম্বর) বুধবার বেলা ২ টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠের
রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার জন্য
দল মত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।
মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago