দশমিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

‘ছেলে হোক মেয়ে হোক—দুটি সন্তানই যথেষ্ট’ প্রতিপাদ্যকে ধারণ করে পটুয়াখালীর দশমিনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠপর্যায়ের কর্মীরা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)–সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কর্মী অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন—
বাঁশবাড়িয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক কাজী মাহাবুব আলম, বহরমপুর ইউনিয়নের পরিদর্শক শাহবাজ হোসেন, রনগোপালী ইউনিয়নের পরিদর্শক মো. বশার, বেতাগী সানকিপুর ইউনিয়নের পরিদর্শক নয়ন মণ্ডল ও দশমিনা সদর ইউনিয়নের পরিদর্শক জিএম শাহাবুদ্দিন।
এ ছাড়া পরিবার কল্যাণ সহকারী হিসেবে ববিতা রানী, মর্জিনা বেগম, দিপু রানী, সুরমা বেগম, খাদিজা বেগম, রাবেয়া বেগম, মিম আক্তার, নাজমুন নাহার, শাহিনা সুলতানা, তাসলিমা বেগম, সালমা বেগম, রিজিয়া বেগম, পাপিয়া বেগম, রুলিয়া বেগমসহ বিভিন্ন ইউনিয়নের কর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, “অনেক দিন ধরে আমরা পরিবার পরিকল্পনা নিয়োগবিধি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো কার্যকর হয়নি।“
তারা আরও জানান, দ্রুত সময়ের মধ্যে নিয়োগবিধি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করার ঘোষণা দেওয়া হবে।

কর্মবিরতি চলবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত বলেও জানানো হয়।

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago