রাণীশংকৈলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত স্বাস্থ্‌ফের কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার ডিগ্রি কলেজ হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান।

মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূর নবী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি পান্না বিশ্বাস ও খলিলুর রহমান খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি ও মুনতাসীর আল মামুন মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঠাকুরগাঁও প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago