Categories: শিক্ষা

ভোটার তালিকা জটিলতায় স্থগিত ব্রাকসু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি), রংপুরের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শিক্ষার্থীদের হলভিত্তিক ভোটার তালিকায় একাধিক অসংগতি পাওয়ায় আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৫টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থগিতের ঘোষণা দেন নির্বাচন কমিশনার ড. মোহ্সীন আহসান।

নির্ধারিত তফসিল অনুযায়ী গত ২৭ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও হলভিত্তিক শিক্ষার্থীর হালনাগাদ তালিকা না পাওয়ায় তা পিছিয়ে ৩০ নভেম্বর থেকে শুরু হয়, যা চলছিল আজ পর্যন্ত।

কমিশন জানায়, কারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কারা কোন হলের আবাসিক, কাদের ভর্তি বাতিল অথবা শাস্তিমূলক ব্যবস্থায় কার ছাত্রত্ব বাতিল হয়েছে এসব বিষয়ে সঠিক ও ত্রুটিমুক্ত তথ্য সরবরাহ করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। এসব তথ্যের ক্ষেত্রে কমিশনের নিজস্ব সিদ্ধান্তের কোনো সুযোগ নেই। কিন্তু রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত তালিকায় গুরুতর ভুল, অসঙ্গতি ও অসম্পূর্ণতা পাওয়ায় কমিশন মনে করে এ ধরনের ত্রুটিপূর্ণ তালিকার ওপর নির্বাচন চালিয়ে গেলে প্রার্থী বৈধতা সংক্রান্ত জটিলতা এবং নির্বাচন প্রক্রিয়ার সার্বিক গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। এমনকি কোনো দপ্তর ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে কমিশনকে হেয় করার চেষ্টা করেছে কি না, তা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়াও হলভিত্তিক ভোটার তালিকার সব ভুল সংশোধন না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র বিতরণসহ তফসিলের সব কার্যক্রম স্থগিত থাকবে। জরুরি ভিত্তিতে রেজিস্ট্রার অফিসকে সব বাদ পড়া, দ্বৈততা ও অসামঞ্জস্য দূর করে যাচাইকৃত তালিকা দ্রুত কমিশনে জমা দিতে বলা হয়েছে, যাতে বিলম্ব ছাড়াই নির্বাচন কার্যক্রম পুনরায় শুরু করা যায়।

নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শওকাত আলী বলেন, “নির্বাচন কমিশন স্বাধীন। প্রশাসন থেকে আমরা সার্বিক সহযোগিতার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কোনো দপ্তর যদি নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, তা অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। নির্ভুল ভোটার তালিকা কমিশনকে দিতে সব দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশন নির্ধারিত সময়েই নির্বাচন বাস্তবায়ন করতে পারবে।”

পারভেজ হাসান বেরোবি প্রতিনিধি

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

3 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

4 weeks ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

4 weeks ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago