বকশীগঞ্জে কৃষক হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে কৃষক আব্দুল মালেক হত্যাকাণ্ডের মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং কড়া শাস্তি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় মেরুরচর ইউনিয়নের বাগাডোবা গ্রামে স্থানীয় জনসাধারণের উদ্যোগে মানববন্ধনটি আয়োজন করা হয়। এতে নিহত কৃষকের পরিবার, নারী-পুরুষসহ বিভিন্ন পেশা ও শ্রেণি থেকে মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “একজন নিরীহ কৃষককে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা স্থানীয় সমাজ ও পরিবারকে গভীরভাবে ব্যথিত করেছে। কিন্তু এখনো মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।” তারা প্রশাসনের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া, নিহতের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত কৃষক আব্দুল মালেকের ভাই আসলাম আলী, ছেলে খোরশেদ আলম, পরিবারের অন্যান্য সদস্য মাহফুজা বেগম, আব্দুস ছালাম, মোফাজ্জল হোসেন ও ফরিদ মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি এবং ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর বিকেলে মরিচ ক্ষেতে পানি দেওয়ার ঘটনায় বাগাডোবা গ্রামের আবদুল মালেকের ওপর হামলা চালায় একই গ্রামের দুদু মিয়ার ছেলে বিল্লাল হোসেন, বিদুৎ মিয়া, তারা মিয়া, সিয়ামসহ আরও কয়েকজন। গুরুতরভাবে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় আব্দুল মালেককে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও সন্ধ্যার দিকে তিনি মৃত্যু বরণ করেন।

পরের দিন নিহতের ভাই আসলাম আলী বকশীগঞ্জ থানায় একাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তবে এখনো সব আসামি গ্রেপ্তার হয়নি, যা এলাকাবাসীর মধ্যে ক্রোধ ও উদ্বেগ সৃষ্টি করেছে।

মোঃ শিহাব মাহমুদ বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago