বরগুনায় পিইডিপি-৪ শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করার অভিযোগ

পিইডিপি-৪ আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামে কর্মরত বরগুনা জেলার শিক্ষক-শিক্ষিকারা বকেয়া বেতন, বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও কেন্দ্র পরিচালনার বরাদ্দকৃত অর্থ পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক ঘর মালিক মো. হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন ভুক্তভোগী শিক্ষক মোসাম্মাৎ শিরিন আক্তার, শাহিনুর আক্তার, রাজিব কুমার, লাভলী আক্তার, আমিনুর আক্তারসহ আরো অনেকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২২ সালের ১৩ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বরগুনা সদর, বেতাগী, তালতলী, আমতলী ও পাথরঘাটা উপজেলাসহ তিন পৌরসভায় আরডিএফ নামের একটি বেসরকারি সংস্থার মাধ্যমে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পিইডিপি-৪ প্রকল্প বাস্তবায়িত হয়। প্রায় ৪২০টি শিখন কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকারা ঝরে পড়া শিশুদের নিয়মিত পাঠদান করেন।

অভিযোগে বলা হয়, প্রকল্পের বরাদ্দ অনুযায়ী কেন্দ্র প্রতি মালামাল, শিক্ষা উপকরণ, রক্ষণাবেক্ষণ ব্যয়, গ্রামাঞ্চলে ১,৫০০ টাকা ও শহরে ১০,০০০ টাকা হারে মাসিক বাড়ি ভাড়া, শিক্ষক বেতন-ভাতা ও উৎসব ভাতার অর্থ যথাযথভাবে পরিশোধ করা হয়নি। বক্তারা দাবি করেন, বরাদ্দকৃত অর্থের বড় অংশ শিক্ষকদের দেওয়া হয়নি এবং তিন বছরে বিপুল পরিমাণ টাকা অনিয়মের মাধ্যমে আত্মসাৎ হয়েছে বলে তাদের ধারণা।

সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান, সার্ভে ভাতা, কেন্দ্র পরিচালনার উপকরণ, শিক্ষার্থীদের বই-খাতা-ব্যাগ-পোশাক, চক, পিন, স্টেশনারি, এলসি রুম সজ্জাসহ বিভিন্ন বরাদ্দও সঠিকভাবে বিতরণ করা হয়নি। শিক্ষকরা আরও বলেন, বেতন-ভাতার সঠিক নথিপত্র সংস্থার পক্ষ থেকে কখনও দেখানো হয়নি।

তারা দাবি করেন, ২০২২ সালের ১৩ জানুয়ারি থেকে কেন্দ্র চালুর পর তিন বছরে প্রত্যেক শিক্ষকের ১লাখ ৩১ হাজার ২২৪ টাকা করে বকেয়া রয়েছে। পুরো জেলার শিক্ষক-শিক্ষিকাদের মোট পাওনা কয়েক কোটি টাকারও বেশি বলে সম্মেলনে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জরুরি ভিত্তিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন। তারা সিএমসি ম্যানুয়াল অনুযায়ী বকেয়া বেতন, বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও কেন্দ্র পরিচালনার বরাদ্দকৃত অর্থ দ্রুত পরিশোধের দাবি জানান।

বরগুনা সদরসহ বিভিন্ন উপজেলায় কর্মরত পিইডিপি-৪ প্রকল্পের শিক্ষক-শিক্ষিকাদের একাংশ এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মোঃ শাহজালাল, বরগুনা প্রতিনিধি

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

3 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

4 weeks ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

4 weeks ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago