আত্রাইয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

নওগাঁর আত্রাই উপজেলার রায়পুর গ্রামের মৃত নমির উদ্দীনের ছেলে বৃদ্ধ আহম্মদ প্রামানিক (৬৫) কে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামী শহিদুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সুটকিগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শহিদুল ইসলাম উপজেলার রায়পুর গ্রামের মৃত অছিমদ্দীনের ছেলে। তাকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
‎মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান বলেন,আহম্মদ হত্যা মামলার আসামী শহিদুল ইসলাম সুটকিগাছা এলাকায় অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার প্রধান আসামী শহিদুলকে গ্রেফতার করা হয়েছে। তাকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
‎নিহত আহম্মদের স্বজনরা জানান,উপজেলার রায়পুর গ্রামের মৃত অছিম উদ্দীনের ছেলে আব্দুল মান্নান ও শহিদুলের খড়ের পালা থেকে খর চুরির অপবাদ দিয়ে গত সোমবার রাতে প্রতিবেশি বৃদ্ধ আহম্মদ আলীর ছেলে মোস্তফার স্ত্রী জোবেদা বিবিকে মারধর করে। এঘটনার পর শুক্রবার রাতে কে বা কাহারা শহিদুলের বাড়ীতে মানুষের মল ছিটিয়ে দেয়। এঘটনার জের ধরে ওই রাতেই শহিদুল,মান্নান এবং মান্নানের ছেলে রাজু-সাজু বৃদ্ধ আহম্মদকে বাড়ী থেকে টেনে হিচরে মারপিট করতে করতে বাহিরে নিয়ে যায়। এসময় চারে দিক থেকে লোকজন জরো হয়। পরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কা দিয়ে আহম্মদকে খলিয়ান থেকে খাদের নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে শনিবার ভোরে থানাপুলিশ আহম্মদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এঘটনায় আহম্মদের ছেলে মজনু প্রামানিক বাদী হয়ে শহিদুল ইসলামকে প্রধান আসামী করে ৮জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে গ্রেফতার করে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

26 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

44 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago