‘তিন দিন ধরে অপরিবর্তিত খালেদা জিয়ার অবস্থা’- ডা. এ জেড এম জাহিদ হোসেন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত তিন দিনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়া যে চিকিৎসা পাচ্ছেন, তা তিনি গ্রহণ করতে পারছেন।

শনিবার রাতে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার জন্য এখানে বিশ্বের সর্বোচ্চ মানের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সৌদি আরব ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন। এ চিকিৎসা প্রক্রিয়ার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। পাশাপাশি তারেক রহমানও নিয়মিতভাবে চিকিৎসার অগ্রগতির খোঁজ রাখছেন।

তিনি আরও বলেন, চিকিৎসা দেওয়ার দায়িত্ব চিকিৎসকদের। তারা তাঁদের সর্বোচ্চ চেষ্টা করছেন। আর সুস্থতার মালিক আল্লাহ। সবাইকে খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও রোগীর শারীরিক উপযোগিতা বিবেচনায় উপযুক্ত মনে হলে তাকে বিদেশে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

স্টাফ রিপোর্টার

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago