রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান মনজুরুল আলম দুলাল ও সেক্রেটারি পদে নজরুল  ইসলাম বিজয়ী

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি   রাজবাড়ী ইউনিটের কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৭ মেয়াদের ত্রি-বার্ষিকী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এবিএম মঞ্জুরুল আলম দুলাল ও সেক্রেটারি পদে মো. নজরুল ইসলাম বিজয়ী হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাত ৮ টা ১০ মিনিটের দিকে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে প্রধান নির্বাচন কমিশনার মো. তবিবুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এর আগে সরকারী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ভাইস চেয়ারম্যান পদে এবিএম মঞ্জুরুল আলম দুলাল ৫০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুর রউফ হিটু ২৭৯ ভোট এবং আব্দুল ওয়াহাব ৯১ ভোট পেয়েছেন।
অপরদিকে সেক্রেটারি পদে মো.নজরুল ইসলাম ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো. নাসির উদ্দিন পেয়েছেন ২১৮ ভোট, কাজী আব্দুল কুদ্দুস বাবু ১৫০ ভোট, হালিম তালুকদার ওরফে জাহাঙ্গীর ৮৮ ভোট, মো. এজাজ আহম্মেদ ৮৩ ও মো. নজরুল ইসলাম গাজী ৪৯ ভোট পেয়েছেন।
এছাড়াও সদস্য পদে মো. আব্দুর রাজ্জাক মিয়া ৩৬২ ভোট পেয়ে প্রথম, আঞ্জুমান আরা বেগম ৩৫৬ ভোট পেয়ে দ্বিতীয়, মেহেদী হাসান ৩৩৪ ভোট পেয়ে তৃতীয়, মো.হাবিব শেখ ৩২৮ পেয়ে চতুর্থ ও কাজী আরাফাত হোসেন জিসান ৩২৭ ভোট পেয়ে পঞ্চম কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনে সাতটি পদের বিপরীতে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এবার রেডক্রিসেন্টের নির্বাচনে ১ হাজার ১৪৬ জন আজীবন সদস্যদের মধ্যে ৮৭৯ জন আজীবন সদস্য ভোট প্রদান করেন।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) প্রফেসর মো. নুরুজ্জামান ও ডা. আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) চৌধুরী আহসানুল করিম হিটু। নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তছলিম আরিফ বিশ্বাস।
উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

23 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

40 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

51 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago