বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় মীর তারেক নামের এক ব্যবসায়ীর মৃত্যু

বরিশালের বানারীপাড়ায় মাহেন্দ্র-আলফা গাড়ি দুর্ঘটনায় মীর তারিকুল ইসলাম তারেক (৩২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চাখার-গুয়াচিত্রা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মীর তারিকুল ইসলাম তারেক বানারীপাড়া পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মীর বাড়ির বাসিন্দা এবং স্থানীয় মুদি-মনোহারী ব্যবসায়ী। তিনি বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলামের চাচাতো ভাই। জানা গেছে ,শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে মীর তারিকুল ইসলাম চাখার থেকে মাহেন্দ্র-আলফা গাড়িতে বানারীপাড়া পৌর শহরের বাড়িতে ফিরছিলেন। এসময় চাখার-গুয়াচিত্রা সড়কের মুন্সিবাড়ি এলাকায় তার মাহেন্দ্র (আলফা) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত তারেককে স্থানীয়রা উদ্ধার করে  বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল  শেরেবাংলা মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরন করা হয়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত তারেকের মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।  রাত ৯টার দিকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে তার এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে,পরিবারে বইছে শোকের মাতম।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago