গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধ: প্রতিবেশীদের হামলায় তিনজন আহত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক পরিবারের তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা দেওয়ানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত মোস্তাফিজুর রহমান (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাতেই গঙ্গাচড়া মডেল থানায় লিখিত এজাহার জমা দেন ভুক্তভোগী পরিবারের আলহাজ্জ মাহফুজার রহমান (৭০)। এজাহারে তিনি মোঃ শহিদুল ইসলাম (৩২), মোঃ নুরুন্নবী (৬০) ও মোছাঃ ছবিলা বেগমকে (৫২) প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি আরও তিন থেকে চারজন অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।
এজহারে বলা হয়, শুক্রবার দুপুরে মসজিদে জুমার নামাজে যাওয়ার পথে মাহফুজার রহমান তাঁর বাঁশঝাড় থেকে নির্মাণসামগ্রী সরাতে বললে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে তাঁর ছেলে মোঃ মারুফ রহমান (৩৮) ঘটনাটি জানতে চাইলে অভিযুক্ত শহিদুল ইসলাম, নুরুন্নবী, ছবিলা বেগমসহ আরও কয়েকজন লাঠি, লোহার রড ও দা–ছোড়া নিয়ে তার ওপর অতর্কিতে হামলা চালান।
মারুফকে রক্ষা করতে এগিয়ে গেলে আমার ভাতিজা মোস্তাফিজুর রহমান (৩৫) ও পুত্রবধূ মোছাঃ সুমনা বেগম (৩২) কেও মারধর করা হয়।
আরও জানা যায়, শহিদুল ইসলাম লোহার রড দিয়ে মোস্তাফিজুরের মাথায় আঘাত করতে চাইলে তা মুখে লাগে এবং তিনি গুরুতর জখম হন। মোছাঃ সুমনা বেগমকে চুল ধরে মাটিতে ফেলে লাথি–ঘুষিতে আহত করা হয় এবং নুরুন্নবী তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ঘটান।
আহতদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্তরা জীবননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে মোস্তাফিজুরকে রমেক হাসপাতালে ভর্তি করা হয় এবং মারুফ ও সুমনা স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নেন।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান,‘ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago