আত্রাইয়ে বৃদ্ধকে হ/ত্যা/র অভিযোগ: থানায় মামলা দায়ের

নওগাঁর আত্রাইয়ে বাড়ীতে মানুষের মল ছিটানোকে কেন্দ্র করে আহম্মদ প্রামানিক (৬৫) নামে এক বৃদ্ধকে মারপিটে হত্যার অভিযোগ ওঠেছে। শুক্রবার রাতে এঘটনার পর শনিবার ৮জনকে আসামী করে থানায় এই মামলা দায়ের করা হয়। পুলিশ শনিবার ভোরে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়পুর গ্রামে। বৃদ্ধ আহম্মদ ওই গ্রামের নমির উদ্দীনের ছেলে।
‎বৃদ্ধ আহম্মদের স্ত্রী সহিদা বিবি জানান, প্রতিবেশি মৃত অছিম উদ্দীনের ছেলে আব্দুল মান্নান ও শহিদুলের খড়ের পালা থেকে খর চুরির অপবাদ দিয়ে গত সোমবার রাতে ছেলে মোস্তফার স্ত্রী জোবেদা বিবিকে মারধর করে। এঘটনার পর শুক্রবার রাতে কে বা কাহারা শহিদুলের বাড়ীতে মানুষের মল ছিটিয়ে দেয়। পরে রাত অনুমান সাড়ে ৮টা নাগাদ শহিদুল,মান্নান এবং মান্নানের ছেলে রাজু-সাজু স্বামী আহম্মদকে বাড়ী থেকে টেনে হিচরে মারপিট করতে করতে বাহিরে নিয়ে যায়। এসময় চারে দিক থেকে লোকজন জরো হয়। পরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কা দিয়ে স্বামী আহম্মদকে খলিয়ান থেকে খাদের নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
‎আহম্মদের ছেলে মোস্তফার স্ত্রী জোবেদা বিবি বলেন,শহিদুল এবং মান্নানের লোকজন খর চুরির মিথ্যে অপবাদ দিয়ে আমাকে বেদম মারপিট করেছে। গ্রামে মাতাব্বরদের কাছে বিচার দিয়েও কোন বিচার পাইনি। এরই জের ধরে বাড়ীতে মল ছিটানোর আরেকটি মিথ্যা অপবাদ দিয়ে আমার শুশুরকে বাড়ী থেকে টেনে হিচরে নিয়ে গিয়ে মারপিট করে হত্যা করেছে।
‎বৃদ্ধ আহম্মেদের মেয়ে মিনা খাতুন ও শাহিনা খাতুন বলেন,আমাদের বাবাকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আমরা এঘটনার সুষ্ঠু তদন্তসহ সঠিক বিচার দাবি করছি।
‎গ্রামের মাতাব্বর আলা হাজ¦ ইয়াকুব আলী,রুস্তম খান এবং সাবেক ইউপি মেম্বার বেলাল হোসেন বলেন,খর চুরির বিষয়ে মারপিটের ঘটনায় আমরা সুষ্ঠু বিচার করতে চেয়েছিলাম। কিন্তু জোবেদার স্বামী মোস্তফা বাড়ীতে না থাকায় বিচার হয়নি।
‎এব্যাপারে মান্নানের স্ত্রী মুঞ্জুয়ারা বলেন, বৃদ্ধ আহম্মদ দীর্ঘ দিন থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন। তাকে মারপিট করা হয়নি দাবি করে বলেন,রাতে তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজে থেকেই খাদের নিচে পরে গেছেন এবং ঘটনাস্থলেই মারা গেছে। তারা অন্যায়ভাবে হত্যার অভিযোগ করেছে।
‎মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান বলেন,খরব পেয়ে ভোরে বৃদ্ধ আহম্মদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় বৃদ্ধ আহম্মদের ছেলে মজনু প্রামানিক বাদী হয়ে শহিদুল ইসলামকে প্রধান আসামী করে ৮জনের নামে শনিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামীরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মামলাটি আরো সুষ্ঠু তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

3 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

4 weeks ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

4 weeks ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago