বানারীপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪০ বস্তা সার জব্দঃ দোকানীকে অর্থদন্ড

বরিশালের বানারীপাড়া উপজেলার  চাখার বাজারে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক  দোকানীকে অর্থদন্ড ও ৪০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার চাখার বাজারের খুচরা সার বীজ-কীটনাশক বিক্রির নাজ সীড স্টোর থেকে খলিল মাঝি নামের এক ব্যক্তির কাছে অবৈধভাবে একসঙ্গে ৪০ বস্তা সার বিক্রি করা হয়। ওই সার পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার দাসেরহাটে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয়দের কাছ থেকে এ অভিযোগ পেয়ে বানারীপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিএমএ মুনীরের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতে ৪০ বস্তা টিএসপি সার জব্দ ও বিক্রেতা নাজ সীড স্টোরের স্বত্বাধিকারী হুমায়ুন তালুকদারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহ উপস্থিত ছিলেন। এদিকে জব্দকৃত সার চাখার ইউনিয়ন পরিষদে জমা রাখা হয়।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago