পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি গ্রামের ফেরী ঘাটের দ,পাশে হোগল পাতাবন থেকে মো. জয়নাল ফরাজী (৭০) নামে এক বৃদ্ধের রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার(২৭ নভেম্বর) রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী ফেরিঘাটের দক্ষিণ পাশে বেরিবাধের হোগল পাতাবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালেই বাড়ি থেকে বের হন জয়নাল ফরাজী। দুপুরে খাবার খেতে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁর নিজ ঘেরের কাছে পাতাবনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
স্থানীয় ইউপি সদস্য হাসান মাহমুদ খোকন বলেন,
“স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। লাশটি হোগলা পাতার বনের ভেতরে পড়ে ছিল। তুলে দেখার পর ঘাড় ও পায়ে আঘাতের চিহ্ন এছাড়াও শরীরের বিভিন্ন যায়গা থেঁতলে গেছে চোখে পড়ে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।”
দুমকি থানার অফিসার ইনচার্জ মো, জাকির হোসেন বলেন,“লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…