দশমিনার বাঁশবাড়িয়ায় বিএনপির জনসভা: খালেদা জিয়ার আরোগ্য কামনা ও ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে জাতীয় সংস্কার কর্মসূচির ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোজ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গছানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এ সমাবেশে ইউনিয়ন, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি নিবন্ধন করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন। তিনি বলেন,
“বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে ন্যায়-নীতি, আইনের শাসন ও জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। এ দফাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এনায়েত করিম ফারুক ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি
অ্যাডভোকেট খোরশেদ আলম,
সহ-সভাপতি  ডাঃ গোলাম মোস্তফা,
সাধারণ সম্পাদক শাহ আলম শানু ও
যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ -সাংগঠনিক
সম্পাদক মাহবুব আলম ফরাজী ,
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচ এমন আবু জাফর

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য জনগণের ঐক্য ও আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।

সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago