আত্রাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই

নওগাঁর আত্রাইয়ে আবুল কালাম আজাদ (৫০) নামে এক ধান-ভুট্রা ব্যবসায়ীকে মারধর করে প্রায় দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের মহিলা কলেজ এলাকায় এঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আজাদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। আজাদ উপজেলার নবাবের তাম্বু গ্রামের মোবারক আলীর ছেলে।
‎আবুল কালাম আজাদ জানান,এদিন সন্ধার পর আত্রাই রেলওয়ে স্টেশনে একজনের কাছ থেকে পাওনা টাকা নিয়ে সাহেবগঞ্জ বাজারে যাই। সেখান থেকে ভ্যান যোগে আরো একজন যাত্রীসহ বাড়ী ফিরছিলাম। পথি মধ্যে মহিলা কলেজের অদুরে কালভার্টের নিকট এসে প্বাস করার জন্য সাথে থাকা ওই যাত্রী ভ্যান থেকে নামে। এর কিছু পরই গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে ধরে থেকে ভ্যান চালক এবং ওই যাত্রী মারধর করে কাছে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। এসময় অজ্ঞান হয়ে পরেছিলাম। পরে লোকজন দেখতে পেয়ে আমাকে উদ্ধার করে আত্রাই সদর হাসপাতালে ভর্তি করায়। জ্ঞান ফিরে দেখি হাসপাতালে ভর্তি রয়েছি।
‎আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনুসর রহমান বলেন,ছিনতাইয়ের ঘটনার কথা মৌখিক ভাবে শুনেছি। তবে এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

20 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

38 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago