নারায়ণগঞ্জের দারুল মাজিদ মাহমুদিয়ার তিন শিক্ষার্থী চূড়ান্ত প্রতিযোগিতার ইয়েস কার্ড পেল

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজনে নারায়ণগঞ্জ জেলায় দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থী বিজয়ী হয়ে ক্রেস্ট ও ইয়েস কার্ড পেয়েছে।

মারকাজু ইলমিল কোরআন মাদ্রাসা রূপগঞ্জ-এ জেলা ভিত্তিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩০ পারা গ্রুপে ১৫ জন, ১০ পারা গ্রুপে ৩০ জন এবং ৫ পারা গ্রুপে ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দারুল মাজিদ মাহমুদিয়ার ছাত্ররা অসাধারণ ফলাফল অর্জন করেছে। মোঃ আশরাফ আলী ১০ পারা গ্রুপে দ্বিতীয় স্থান, মোঃ শারাফাত ১০ পারা গ্রুপে দশম স্থান এবং মোঃ আব্দুর রহমান ৩০ পারা গ্রুপে চতুর্থ স্থান অধিকার করেছেন। বিজয়ীরা আগামী ২১শে ডিসেম্বর চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুদুল হাসান বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের ধারাবাহিক সাফল্য আল্লাহর বিশেষ নেয়ামত। অক্টোবর মাসের ২০ তারিখে বন্দর উপজেলায় জাতীয় হুফফাজুল কোরআন ফাউন্ডেশনে শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। মোঃ আশরাফ আলী ২০ পাড়া গ্রুপে প্রথম, মোহাম্মদ তামিম ১০ পারা গ্রুপে প্রথম এবং মোঃ আব্দুর রহমান ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন। এছাড়াও আব্দুর রহমান ঈসা আতুল কোরআন ফাউন্ডেশনে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। ২৮ জুন জামিয়া মাদানিয়াতুল আবরার মাদ্রাসার উদ্যোগে বন্দর উপজেলা ভিত্তিক প্রতিযোগিতায় ১৫ পারা গ্রুপে হাফেজ ইব্রাহিম ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করে ৫০ হাজার টাকা পুরস্কার জিতেছেন।

তিনি আরও বলেন, এবছর দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার শাখা প্রতিষ্ঠান আল মাহমুদ ইসলামিক কিন্ডারগার্ড স্কুল চালু হয়েছে, যাতে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা অর্জনের পাশাপাশি ইসলামিক শিক্ষাও নিতে পারে। মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা রয়েছে। মাদানি নেছাবে কিতাব বিভাগ চলমান রয়েছে এবং শিক্ষার্থীরা কোরআন ও ইসলামী শিক্ষায় দক্ষতা অর্জন করছে। শীতলক্ষ্যা শিল্প গোষ্ঠীর সংগীতশিল্পীরা ছাত্রদের সংগীত শিক্ষা দিচ্ছেন। দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসা বন্দর থানায় জ্ঞান ও সৃজনশীল সংস্কৃতির মশাল হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, এ বছর মাদ্রাসার ৬ জন ছাত্র হেফজ সম্পন্ন করেছেন। ডিসেম্বর মাসের ২০ তারিখে দস্তর বন্দী মাহফিল অনুষ্ঠিত হবে। হাফেজ ছাত্রদের পাগড়ি ও ক্রেস্ট প্রদান করা হবে। দেশের সকল ধর্মপ্রাণ মানুষদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে যেন আল্লাহ শিক্ষার্থীদের, বাবা-মা, ওস্তাদগণ ও দেশবাসীর প্রতি সাফল্য দান করুন।

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago