দুমকি উপজেলার মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে, শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিভাগের সচিব এর সাথে উপজেলা কারিগরি ও মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা অডিটেরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ পটুয়াখালী জেলা। বক্তব্য রাখেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ দীন ইসলাম খান। । সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামাল হোসেন। এছাড়াও সকল মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন বক্তব্য রাখেন।প্রধান অতিথি বলেন, দেশের দক্ষ মানবসম্পদ তৈরি করতে মাদ্রাসা শিক্ষায় আধুনিক প্রযুক্তি, শিক্ষক প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার সমন্বয় জরুরি। তাই মাঠপর্যায়ে বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষার উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্থানীয় মাদ্রাসা শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago