লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ধারাবাহিক অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড দুই মাদক কারবারিকে আটক করেছে।
প্রথম অভিযানটি পরিচালিত হয় বুধবার (২৬ নভেম্বর ২০২৫)। এতে ১ কেজি গাঁজাসহ হাফেজ মিয়া নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আটক হাফেজ মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও একাধিকবার গ্রেপ্তার হলেও প্রতিবার জামিনে বের হয়ে পুনরায় মাদক কারবারে লিপ্ত হয়।
দ্বিতীয় অভিযানটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১১টায়। এ অভিযানে ৫০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ আরো এক মাদক কারবারিকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, অতীতে রামগতিতে এভাবে ইয়াবা-গাঁজার বিস্তার দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে এলাকায় মাদক ব্যবসা, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। রামগতিবাসীর দাবি—মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের আরও কঠোরভাবে এগিয়ে আসা প্রয়োজন।
কোস্ট গার্ড বলছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…