রানীশংকৈলে জমি বিক্রির টাকার জটিলতায় বৃদ্ধের গ্যাস ট্যাবলেট সেবন, আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুরে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দন চহট বিলপার গ্রামে জমি লেনদেনকে ঘিরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বিক্রিত জমির টাকা না পেয়ে দবিরুল ইসলাম (বয়স প্রায় ৬৫) নামে এক বৃদ্ধ মানসিক চাপে পড়ে গ্যাস ট্যাবলেট (ইঁদুরনাশক) সেবন করেছেন বলে পরিবার জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দবিরুল ইসলাম সম্প্রতি তার প্রতিবেশীর কাছে জমি বিক্রি করেন। তবে বারবার দাবির পরও মূল্য পরিশোধ না হওয়ায় তিনি চরম আর্থিক সংকটে পড়ে হতাশ হন। এর জেরেই বুধবার গভীর রাতে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন।

অবস্থা গুরুতর হয়ে পড়লে পরিবারের সদস্যরা রাতেই তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

গ্রামজুড়ে এ ঘটনাকে কেন্দ্র করে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, দবিরুল ইসলাম শান্ত স্বভাবের মানুষ ছিলেন। জমির টাকার জটিলতায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

26 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

44 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago