ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। একই সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরনের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তৃণমূলের জনপ্রিয় নেতার হাতে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। মিছিলজুড়ে ধানের শীষে ভোট চাই, মনোনয়ন পরিবর্তন চাই-এই স্লোগানে পুরো পৌর শহর মুখরিত হয়ে ওঠে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে গৌরীপুর পৌর শহরের পাটবাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি বিএনপির নারী সমাবেশে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, তৃণমূলের মতামত ও জনসম্পৃক্ততার ভিত্তিতে মনোনয়ন নির্ধারণ করতে হবে। দলীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানানো হয়। মশাল মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ভূঁইয়া এনাম, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে উপজেলা বিএনপির একাংশের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…