পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিলের ৫৫তম সভা অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক নীতি-নির্ধারণী ফোরাম একাডেমিক কাউন্সিলের ৫৫তম সভা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে শুরু হওয়া দিনব্যাপী এ সভায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একাডেমিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন শিক্ষাসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ, রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ এবং একাডেমিক কাউন্সিলের সকল সদস্য।সভায় বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের চলমান একাডেমিক কার্যক্রম, কোর্স কারিকুলাম হালনাগাদ, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, ৭ জন গবেষকের পিএইচডি ডিগ্রি, গবেষণা অগ্রগতি ও নতুন একাডেমিক পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “একাডেমিক মানোন্নয়ন একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণভোমরা। আমরা চাই পবিপ্রবি শুধু দক্ষিণাঞ্চল নয়, সারা দেশের একটি অগ্রণী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করুক। আজকের সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ আমাদের একাডেমিক কার্যক্রমকে আরও গতি দেবে এবং শিক্ষার্থীদের জন্য আরও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে।”তিনি আরও বলেন,“শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ অর্জনে আমাদের সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পবিপ্রবির সামগ্রিক অগ্রযাত্রায় একাডেমিক কাউন্সিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ—আমি সকল সদস্যকে তাদের মূল্যবান মতামত এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।” দিনব্যাপী আলোচনার পর বিকেল ৫টায় সভাটি সুন্দর ও সফলভাবে সমাপ্ত হয়।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago