কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সরকারি রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খানের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও বিভিন্ন অসদাচরণের অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়—বিগত সরকারের সময় তিনি অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে কলেজে দীর্ঘদিন প্রভাব বিস্তার করে আসেন।
২০১০ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগবিধি লঙ্ঘন করে তিনি প্রশ্ন জালিয়াতি ও প্রভাব খাটিয়ে অধ্যক্ষ পদে যোগদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
০১ জুন ২০১০ তারিখে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক পদ থেকে পদত্যাগের পর পরদিনই তিনি অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
এ নিয়োগের বিরুদ্ধে সহকারী অধ্যাপক সৈয়দা নাসিমা আক্তার হাইকোর্টে রিট( রীট নং-৫৭৭১/২০১০) দায়ের করলে আদালত নিয়োগটি বাতিল করেন। পরে প্রায় ১১ মাস পর তিনি প্রভাষক পদে ফেরত গিয়ে ওই সময়ের বেতন-ভাতা উত্তোলন করেন।
অভিযোগ রয়েছে যে, বৈধ প্রভাষক পিয়াল হককে শারীরিকভাবে নির্যাতন করে জোরপূর্বক কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়।
এ ছাড়া আইসিটি প্রভাষক শফিকুল ইসলামকে ২০১০ সাল থেকে বরখাস্ত রেখে মামলা পরিচালনার নামে কলেজ ফান্ড থেকে বিপুল টাকা ব্যয় করা হয়। জেলা আদালত ও হাইকোর্টে তার পক্ষে রায় এলেও তাকে কলেজে প্রবেশ করতে দেওয়া হয়নি।
ব্যক্তিগত আক্রোশে খণ্ডকালীন শিক্ষক আব্দুল বাসার, রাজীব রায়, শ্যামল চন্দ্র রায় (আইসিটি) এবং তাহসীনা নওরিন (ব্যবস্থাপনা)–কে বরখাস্ত করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
২০২০–২১ শিক্ষাবর্ষসহ বিভিন্ন সময় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বেনামি একাউন্টের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠে।
এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক শারীরিক অসদাচরণের অভিযোগও আছে।
২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে দায়ের হওয়া দুটি বিস্ফোরক মামলায় মোজতাবা আরিফ খানের নাম এজাহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।
গত (২৬ নভেম্বর) বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি তদন্ত টিম রোটারি কলেজে গেলে কলেজ কর্তৃপক্ষ তাদের কোনো সহযোগিতা করেনি বরং বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পরে তদন্ত টিম অষ্টগ্রাম থানায় জিডি নং–৮৮৩ মূলে একটি অভিযোগ দাখিল করে।
এসব অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মোজতাবা আরিফ খান বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র এবং তাকে হয়রানির জন্যই এই ধরনের অভিযোগ আনা হচ্ছে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…