রাজবাড়ী গোয়ালন্দে মোটরসাইকেল চাপা দেয়া ট্রাকে অগ্নিসংযোগ

ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দে বালুবাহি ড্রামট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ড্রামট্রাকে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায এলাকার  এ দূর্ঘটনা ঘটে। আহত ব্যাক্তির নাম মো. আলমাস সেক (৫০)। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মাকুবাই গ্রামের মৃত বিলায়ত হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে আলমাস নামের ঐই ব্যক্তি দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কে একটি বালুর ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে চালক গুরুতর আহত হন। আহতকে উদ্ধার করে স্থানীয়রা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় বিক্ষুব্ধ জনতা ওই ড্রামট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago