বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যা মামলার আসামী আমির খান গ্রেপ্তার

বরিশালের বাবুগঞ্জে  ছাত্রদল নেতা মো. রবিউল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. আমির খানকে (৩২) রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া আমির খান বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর জাহাপুর গ্রামের খলিল খানের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা নজরদারি ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আমির খানের অবস্থান শনাক্ত করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

পরে মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৬) নভেম্বর সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা, আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সরকারি পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের ফলে মামলার তদন্ত আরো দ্রুত অগ্রসর হবে। প্রসঙ্গত, ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় ঘোষণার দিন (১৭ নভেম্বর) সন্ধ্যায়
এলাকায় ছাত্রদলের মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া না দেওয়া নিয়ে দ্বন্দ্বে

দুপক্ষের সংর্ঘষে ছাত্রদল নেতা রবিউল ইসলাম ছুরিকাঘাতে নিহত হন। তিনি বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

বরিশাল প্রতিবেদক

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

49 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

1 hour ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

19 hours ago