অষ্টগ্রামের পশ্চিম আলীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পশ্চিম আলীনগরের খালের মোড়ের রাস্তায় গতকাল (মঙ্গলবার ২৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী মোঃ বুলবুল আহমেদের ওপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর বরাতে জানা যায়, বাড়ি ফেরার পথে একদল ব্যক্তি তাকে লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায়। স্থানীয়রা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র–সস্ত্র নিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে বুলবুলকে গুরুতর আহত করে।

বুলবুল আহমেদ অভিযোগ করেন, হামলায় অংশ নেয় মোঃ ছাবেদ মিয়া (৩২), লোকমান মিয়া (৩৫), জামান মিয়া (২৮), পিয়েল মিয়া (২৫), ওয়াসীম মিয়া (২৫), সানি মিয়া (২৬), এমদাদুল হক (২২), বাক্কার মিয়া (৩০) ও মোস্তাক মিয়া (২২)—এছাড়াও আরও অজ্ঞাত কয়েকজন সেখানে উপস্থিত ছিল। তার দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় থাকার কারণেই তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকেরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের সন্ধানে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন বলেন—“আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তদন্ত শুরু করা হবে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

47 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

58 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

19 hours ago