রাজবাড়ী পাংশায় পৃথক অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

রাজবাড়ীর পাংশায় পৃথক দুটি অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ তিনজনকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সবিকেলে পাংশার মাছপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পাংশা উপজেলার মাছপাড়া ইউপির গাড়াল গ্রামের শুকুর আলী মন্ডলের ছেলে সজিব মন্ডল (২১), মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কানুটিয়ে গ্রামের মন্নু মোল্লার ছেলে নাজমুল হাসান মুন্না (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবী নগর উপজেলার বাড়াইল গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে মোঃ সমীর মিয়া (৩২)।
থানা সুত্রে জানা যায়- পাংশা থানার মামলা নং-১৫, তারিখ-২৫/১১/২০২৫ খ্রিঃ, ধারা-৪১৩ পেনাল কোড অনুযায়ী জেলা পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের দিক নির্দেশনায় ও পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেব্রত সরকারের সার্বিক তত্ত্বাবধানে এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সাজিদ আহমেদ ও সঙ্গীয় ফোর্স সহ মঙ্গলবার বিকালে মাছপাড়া উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে সজিব মন্ডলের দেখানো মতে মাছপাড়া উত্তর বাজারের মা-বাবার দোয়া মোটরস (আলিমের গ্যারেজ) এর সামনে থেকে রেজিস্ট্রেশনবিহীন ম্যাট ব্লু রঙের একটি TVS Apache RTR মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিলে পাংশা থানার এফআইআর নং-২০, তারিখ- ২৫/০৭/২০২৫ খ্রিঃ,, জি আর নং-১৭৪, তারিখ- ২৫/০৭/২০২৫ খ্রিঃ,, ধারা- ৪৫৪/৩৮০, পেনাল কোড ১৮৬০ অনুযায়ী আরেকটি চুরি মামলার তদন্তে এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান পরিচালনা করে নাজমুল হাসান মুন্না ও মোঃ সমীর মিয়ার দেখানো মতে ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন ভিটিজাগরাচর ভোজন বাড়ী রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের সামনে পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে রেসিং ব্লু রঙের Yamaha R15 মোটরসাইকেলটি উদ্ধার করে।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

40 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

52 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

19 hours ago