জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বালিয়াকান্দিতে দিনব্যাপী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“দেশি জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) বালিয়াকান্দিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠে (কুঠির মাঠ) এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য র‌্যালি, শুভ উদ্বোধন ও প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক আলোচনা সভা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মানবেন্দ্র মজুমদার এর সভাপতিত্বে এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মাজেদ সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোসেন,
সমাজসেবা কর্মকর্তা অসীম আকরাম,
অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন গালিব,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান,
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জামাল উদ্দিন
এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তি-নির্ভর পশুপালন, দেশি জাতের প্রাণী সংরক্ষণ, উন্নত দুগ্ধ ও মাংস উৎপাদন পদ্ধতি এবং পশু চিকিৎসা সেবা সম্পর্কে তথ্যসমূহ তুলে ধরে বিভিন্ন স্টল। স্থানীয় খামারি, যুব কৃষক ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে পুরো প্রদর্শনী মাঠ ছিল উৎসবমুখর।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানান, দেশি জাতের সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সাধারণ মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতকে আরও উন্নত করতে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে নিয়মিত এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

8 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago